Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

দিনাজপুর হিলি সীমান্তে ভারতীয় চোরাকারবারী নিহত

হাকিমপুর প্রতিনিধি:

দিনাজপুরের হিলি সীমান্তে গতকাল মঙ্গলবার বিকেল ৪ টার সময় বিজিবি’র গুলিতে বিটন রায় নামে ভারতীয় এক চোরাকারবারী নিহত হয়েছে। সে ভারত হিলির দক্ষিণ বাসুবেপুর গ্রামের বৌদ্ধনাথ রায়ের ছেলে।
হিলি বিওপির ক্যাম্প কমান্ডার হাবিলদার রেজাউল ইসলাম জানান, একটি মালবাহি ট্রেন সীমান্তের ২৮৪/২৭ ও ২৮ এস পিলারকালে পৌছালে বিটন রায় নামে ভারত হিলির এক চোরাকারবারী চলন্ত ট্রেনটিতে চোরা চালানকৃত পন্য উঠানোর চেষ্টা করে। দায়িত্ব থাকা রাসেল আহম্মেদ নামে এক বিজিবি সদস্য তাকে আটকের চেষ্টা করেন। এ সময় বিটন রায়ের সঙ্গে থাকা পিস্তল দিয়ে রাসেল আহমেদকে গুলি করতে উদ্যত হয়। একই সময় বিএসএফ বিজিবি সদস্যদের লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি চালায়। জবাবে বিজিবি সদস্যরাও ৫ রাউন্ড গুলি ছোড়ে। এ সময় বিটন রায় ঘটনাস্থলে নিহত হয়। ঘটনাস্থল থেকে ২৫টি ভারতীয় শাড়ী ও ২৫ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.