Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুরে কোচিং সেন্টার থেকে পেট্রোল বোমাসহ ২ শিবিরকর্মী গ্রেফতার

images (5) কাউনিযা সংবাদদাতা: কাউনিয়া উপজেলার একটি কোচিং সেন্টার থেকে ৩০টি পেট্রলবোমা তৈরির সরঞ্জামাদিসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, শিবিরকর্মী নুরুল হক ও আজিজুল ইসলাম। বৃহস্পতিবার মধ্যরাতে তাদের আটক করা হয়। এরা শিবিরের কর্মী বলে জানায় পুলিশ।

কাউনিয়া থানার ওসি রেজাউল ইসলাম জানান, গোপন সংবাদের উপর ভিত্তি করে মীরবাগের গোল্ডেন হোম কোচিং সেন্টারে অভিযান চালিয়ে ১৮ লিটার পেট্রল, ৩০টি পেপসির বোতলসহ অন্যান্য সরঞ্জামাদিসহ দুইজনকে আটক করা হয়েছে। তিনি জানান, এদের জিজ্ঞাসাবাদ শেষে জেল হাজতে পাঠানো হবে।

 

Leave A Reply

Your email address will not be published.