Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পাত্রীর অভাবে ভুগছেন শাকিব! 

actor-sakib-khanরঙ্গমঞ্চ ডেস্ক:
ছাদনাতলায় বসার ইচ্ছে প্রকাশ করলেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক শাকিব খান। যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কারও সঙ্গেই শাকিবের বিয়ের ঘণ্টা বেজে যেতে পারে। এখন অপেক্ষা শুধু জুতসই পাত্রীর। ‘আরও ভালোবাসবো তোমায়’ ছবির শুটিংয়ে ব্যাস্ত এখন শাকিব। বিয়ে প্রসঙ্গে শাকিব বলেন, ‘বিয়ে তো করে ফেলতে চাই। সমস্যা হচ্ছে, পাত্রী পাচ্ছি না। বাসা থেকেও পাত্রীর খোঁজ করা হচ্ছে। মনের মতো পাত্রীর সন্ধান মিললে যে কোনো সময় সবাইকে বিয়ের সুখবর দিতে পারব বলে আশা করছি।’ কেমন পাত্রী চাই জানতে চাইলে শাকিব বলেন, ‘আমার তেমন কোনো চাহিদা নেই। আল্লাহ আমাকে অনেক কিছুই দিয়েছেন। এখন জীবনসঙ্গী হিসেবে এমন একজনকে চাই, যে আমাকে ভালোভাবে বুঝতে পারবে। আমার পেশার প্রতি সম্মান দেখাবে। পছন্দ হয়ে গেলে বিদেশিনী কাউকে বউ হিসেবে ঘরে আনতেও আমার আপত্তি নেই।’ এদিকে বেশ কয়েকবছর ধরেই ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের সঙ্গে শাকিব খানের বিয়ের গুঞ্জন বাতাসে ভাসছে। অবশ্য তারা দুজনই বিষয়টি অস্বীকার করেছেন। তাঁদের দাবি, তারা দুজন শুধুই বন্ধু। এর বাইরে তারা আর কিছুই ভাবতে চান না। ‘আরও ভালোবাসবো তোমায়’ ছবির প্রধান একটি চরিত্রে অভিনয় করছেন শাকিব খান। এস এ হক অলীক পরিচালিত ছবিটিতে শাকিবের বিপরীতে আছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী পরীমনি।

Leave A Reply

Your email address will not be published.