Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সিনেমাকে খেলা হিসেবে নেই নি: নওশাবা

Nowshaba-1বিনোদন ডেস্ক:
সম্প্রতি মুক্তি পেয়েছে শিহাব শাহীন পরিচালিত ‘ছুয়ে দিলে মন’। এ ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন নওশাবা। এ ছাড়া তার হাতে আছে আরও দুটি চলচ্চিত্র। এ দুটি চলচ্চিত্রেও প্রধান চরিত্রে দেখা যাবে নওশাবাকে। একটি হচ্ছে ওয়াহেদ তারেক পরিচালিত ‘আলগা নোঙর’। ছবিতে সাধারণ এক মেয়ের চরিত্রে দেখা যাবে নওশাবাকে। রোমান্টিক গল্পের এ ছবিটি নিয়ে নওশাবা বলেন, ‘চট্ট্রগ্রাম পোর্টের এক সাধারণ মেয়ের প্রেমের গল্প এটা। এরকম গল্প আমাদের সবার কাছে পরিচিত হলেও এর ট্রিটমেন্ট আলাদা। উপস্থাপন ভঙ্গিটা অন্যরকম।’ এই ছবির কাজে দীর্ঘদিন কাটিয়ে এসেছেন চট্টগ্রাম। সে সময়টা তিনি সব ধরনের যোগাযোগ বন্ধ রাখতে ফোনও বন্ধ রাখেন। কাজে পূর্ণ মনোনিবেশ করতেই নাকি তার এই ব্যবস্থা। নওশাবা বলেন, ‘আমি যখন কাজ করি তখন কাজের ভেতর পূর্ণ মনোযোগ দিতে চাই। এ শিক্ষা পেয়েছি আমার পরিবার, আমার স্কুল থেকে। ছোটবেলা থেকেই বাবা আমাকে উপদেশ দিয়ে বলতেন যে, তুমি ঘাস কাটলেও সেটা ঠিকঠাক মতো কাটবে। বাবার সেই কথাটা সবসময় মেনে চলি। সিরিয়াসলি সবকিছু করার চেষ্টা করি। আর সিনেমাটাকে খেলা হিসেব নেইনি। কারণ ফিল্ম অনেক বড় একটা বিষয়। এটা নিয়ে ছিনিমিনি খেলতে চাই না।’ খিজির হায়াত পরিচালিত ‘প্রতিরুদ্ধ’ ছবিতেও অভিনয় করছেন নওশাবা। শ্রীমঙ্গলে ছবিটির কাজ করে আজই ঢাকায় ফিরেছন তিনি। প্রেম বন্ধুত্ব দেশপ্রেম নিয়ে গড়ে ওঠা এই ছবিতে নাচ গান যেমন আছে তেমনি আছে অ্যাকশনও। এতে নওশাবাকে দেখা যাবে সুনিতা নামের এক মেয়ের চরিত্রে। তার বিপরীতে অভিনয় করছেন অনিক সিনহা নামের এক নবাগত মডেলকে। সিনেমায় ব্যস্ততার কারণে কমিয়ে দিয়েছন নাটকের কাজ। দুটি ধারাবাহিক আর বেশ কয়েকটা এক ঘন্টার নাটকের কাজ করছেন। তবে ধারাবাহিক নাটক নাও করতে পারেন তিনি। নওশাবা বলেন, ‘সিনেমায় অভিনয় করলে ধারাবাহিক নাটকের শিডিউল নিয়ে ঝামেলা তৈরি হয় সে কারণে ভাবছি ধারাবাহিক নাটক না করে এক ঘন্টার নাটক আর টেলিফিল্মগুলো করবো।’

Leave A Reply

Your email address will not be published.