Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আসছেন না সোহেল!

স্পোর্টস ডেস্ক:
২০১৫ বিশ্বকাপে একমাত্র পাকিস্তানি বোলার হিসেবে ৫ উইকেট নেয়ার কৃতিত্ব গড়েছিলেন সোহেল খান। সেই সাফল্যের কারণে বাংলাদেশ সিরিজেও জায়গা পান পাকিস্তানের ওয়ানডে দলে। কিন্তু বাংলাদেশে আসার একদিন আগেই ইনজুরিতে পরে ছিটকে গেলেন পাকিস্তানের ওয়ানডে দল থেকে। ১২ই এপ্রিল সকালে অনুশীলন ক্যাম্পে বোলিং করার সময় পিঠে ব্যথা অনুভব করেন সোহেল। পরে আর বোলিং করতে পারেন নি সোহেল। পড়ে মেডিকেল স্ক্যান করা হলে তাকে ডাক্তার দু সপ্তাহের জন্যে বিশ্রামের পরামর্শ দেন। সোহেলের পরিবর্তে ওয়ানডে দলে যায়গা পেয়েছেন আরেক পাকিস্তানি পেসার জুনায়েদ খান। জুনায়েদ আগে থেকে টেস্ট এবং টি-টুয়েন্টি দলে ছিলেন। বিশ্বকাপ দলে না থাকলেও বাংলাদেশের বিপক্ষে অনেক ভালো করার ব্যাপারে আশাবাদী জুনায়েদ। বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের প্রথম ওয়ানডে ১৭ই এপ্রিল।

Leave A Reply

Your email address will not be published.