Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ফিরলেন তামিম

s-10স্পোর্টস ডেস্ক:
ওমরাহ পালনের জন্য গত পাঁচ এপ্রিল ইসলামী ব্যাংক ইস্ট জোনের হয়ে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম ম্যাচটি খেলতে পারেন নি তামিম ইকবাল। তবে দ্বিতীয় ম্যাচে বিসিবি নর্থ জোনের বিপক্ষে ফতুল্লায় অধিনায়ক হয়ে ফিরেছিলেন এ বা হাতি ওপেনার। কিন্তু সেদিন তার ব্যাটটা খুব একটা কথা বলেনি। তবে ফিল্ডিং করার সময় বাম হাঁটুতে ব্যথা পাওয়ায় ওয়ালটন সেন্ট্রাল জোনের বিপক্ষে খেলতে পারেন নি তামিম। রোববার মিরপুর শেরেবাংলায় বিসিএলের ফাইনালে ফিরেছেন এ বাঁ হাতি ওপেনার। তবে অধিনায়ক হিসেবে নয়। তামিমের ইনজুরি নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘ও (তামিম) চারদিন আগে ফতুল্লায় ফিল্ডিং করার সময় বাম হাঁটুতে ব্যথা পেয়েছিলেন। ফলে একটা ম্যাচ খেলেনি। তবে আজ রোববার) ওতো খেলার ব্যাপারে কোনো আপত্তি করেনি। আশা করছি তামিম ইনজুরি কাটিয়ে উঠেছে।’

Leave A Reply

Your email address will not be published.