Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

চান্দিনায় এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে স্থানীয় এমপি’র ক্ষোভ প্রকাশ

ভ্রাম্যমাণ প্রতিনিধি, কুমিল্লা:

চান্দিনায় শান্তিপূর্ণভাবে এইচএসসি ও সমমানের ইংরেজি (২য় পত্র) ও আরবি (২য় পত্র) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত কাল ১২ এপ্রিল রবিবার সকালে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ এমপি চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্র ও চান্দিনা ড. রেদোয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্র পরিদর্শন করেন। এসময় ড. রেদোয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে কয়েকটি কক্ষে পর্যাপ্ত আলো-বাতাস ও বৈদ্যুতিক পাখা না থাকায় ক্ষোভ প্রকাশ করেন। তাৎক্ষণিকভাবে কেন্দ্র সচিব ব্যবস্থা গ্রহণ করেন। উক্ত কেন্দ্রে ১ জন পরীক্ষার্থী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে কেন্দ্রে নিয়োজিত চিকিৎসক তার প্রাথমিক চিকিৎসা করেন।
এসময় উপস্থিত ছিলেন-চান্দিনা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, নির্বাহী অফিসার শেখ ছালেহ আহাম্মদ, মাধ্যমিক শিক্ষা অফিসার প্রসাদ কুমার ভাওয়াল, সহকারী শিক্ষা অফিসার সিতারা সুলতানা, বিআরডিবি কর্মকর্তা যোবেদা আক্তার, চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. মামুন পারভেজ, উপাধ্যক্ষ মো. কামরুজ্জামান, চান্দিনা ড. রেদোয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. আব্দুছ ছালাম, উপাধ্যক্ষ মো. মনিরুল ইসলাম, প্রভাষক মো. এনায়েত উল্লাহ ভূঁইয়া।

Leave A Reply

Your email address will not be published.