Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মহেশপুরে প্রাথমিক শিক্ষকদের মত-বিনিময় সভা অনুষ্ঠিত

মহেশপুর প্রতিনিধি, ঝিনাইদহ:
সাধারণ শিক্ষকদের ব্যানারে ঝিনাইদহের মহেশপুরে সোমবার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি ভবনে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
খালিশপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাসলিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পাতিবিলা পৌরঃ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নজরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শিক্ষক মতবিনিময় সভাতে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সকল সহকারী শিক্ষক-শিক্ষিকা বৃন্দ। তারা মত-বিনিময় সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সভায় অনেক শিক্ষক তার বক্তব্যে বলেন, আমরা আজ অভিভাবকহীন সন্তানের মত। আমাদের সমস্যাগুলো দেখার কেউ নেই। মহেশপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি আজ দুই ভাগে বিভক্ত। এই সুযোগে একটি মহল বিপুল অঙ্কের অর্থ সাধারণ শিক্ষকদের কাছ থেকে বিভিন্ন কাজ করে দেওয়ার নামে হাতিয়ে নিচ্ছে। তারা বলেন একটি শক্তিাশালী শিক্ষক সমিতির অভাব অনুভব করছি। সঠিক নেতেৃত্বের অভাবে শিক্ষকেরা তাদের বিভিন্ন অফিসিয়াল কাজে এসে নানা ভাবে হয়রানীর শিকার হচ্ছেন বলে অভিাযোগ করেন।
সভাপতি তার সমাপনি বক্তব্যে বলেন এই সমস্যা থেকে উÍরণের জন্য উচিত আমাদের সকলকে একত্রে কাজ করা। সকল বিভক্তি ভূলে সবাইকে নিয়ে একটি ঐক্যব্ধ সমিতি গঠন করা। যারা শিক্ষকদের কল্যাণে কাজ করবে।

Leave A Reply

Your email address will not be published.