Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রাসায়নিক বোমা হামলার শিকারদের ভিডিও দেখল জাতিসংঘ

be75a58e6d09427b9fbb6ad18abc102c_18আন্তর্জাতিক ডেস্ক:

চিকিৎসকদের কাছ থেকে সিরিয়ায় রাসায়নিক বোমা হামলার শিকার মানুষদের চিকিৎসার ভিডিও চিত্র দেখলেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা। বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে রুদ্ধদ্বার বৈঠকে তারা এ  ভিডিও চিত্র দেখেন। বৈঠকে ১৫ কূটনীতিক এক সিরিয় ডাক্তারের একটি প্রতিবেদন শোনেন। এতে বলা হয়েছে, গত মাসে উত্তর সিরিয়ার ইদলিব এলাকার কাছাকাছি সারমিন গ্রামে ক্লোরিন বোমা হামলার শিকারদের তিনি চিকিৎসা করেছেন। ওই হামলায় ছয়জন নিহত হয়। জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার জানান, এ হামলার পেছনে কারা রয়েছে নিরাপত্তা পরিষদ এখন তাদের পরিচয় উদঘাটন করবে এবং তাদেরকে বিচারের মুখোমুখি করার বিষয়টি নিশ্চিত করবে। তিনি বলেন, ভিডিও চিত্রে চিকিৎসক বমি করছে ও হেচকি উঠছে এমন এক শিশুকে বাঁচানোর চেষ্টা করছিলেন। এ দৃশ্য দেখে নিরাপত্তা পরিষদের সদস্যরা ‘খুবই আবেগপ্রবণ’ হয়ে পড়েন। পাওয়ার বলেন, ‘কক্ষের ভেতরে শুকনো চোখ ছিলো এমন কাউকে আমি দেখিনি।’ মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স বরাবর অভিযোগ করে আসছে প্রেসিডেন্ট বাশার আল আসাদ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ক্লোরিন গ্যাস ব্যবহার করছেন। তবে সিরিয়ার মিত্র রাশিয়া দাবি করে আসছে এর জন্য দামেস্ক দায়ী এমন কোন সুনির্দিষ্ট প্রমান নেই। সামান্থা পাওয়ার দাবি করেন, ‘যতোগুলো প্রমাণ পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে এগুলো হেলিকপ্টার থেকে ফেলা হয়েছে- আর আসাদ সরকারের কাছেই হেলিকপ্টার রয়েছে।’

Leave A Reply

Your email address will not be published.