Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লক্ষ্মীপুরে মুক্তিযোদ্ধা পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন, আদালতে মামলা চলমান

ভ্রাম্যমাণ প্রতিনিধি, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুর সদর উপজেলার ১৭নং ভবানীগঞ্জ ইউনিয়ন আব্দুল্লাপুর গ্রামে আকাব উদ্দিন বেপারি বাড়ির শহীদ মুক্তিযোদ্ধা মৃত. বজলুর রহমানের পুত্র আবুল কাসেম মামুনের পরিবার একই গ্রামের আবদুল আজিজের পুত্র কামাল কর্তৃক সন্ত্রাসী হামলার শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, পূর্ব শত্র“তার জের ধরে বুধবার সকালে নির্যাতিত হন শহীদ পরিবার মামুন গংরা। এ বিষয়ে লক্ষ্মীপুর সিনিয়র জুডিশ্যিাল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা চলমান রয়েছে। এ ব্যাপারে চেষ্টা করেও কামাল গংদের সাথে যোগাযোগ করা যায় নি। স্থানীয় এলাকাবাসী ও মামলার এজাহার সূত্রে, দীর্ঘদিন থেকে শহীদ মুক্তিযোদ্ধা মৃত. বজলুর রহমানের পুত্র আবুল কাসেম মামুনের পরিবারকে একই গ্রামের আবদুল আজিজের পুত্র কামাল জমি সংক্রান্ত ব্যাপারে হুমকি দিয়ে আসছে। বুধবার সকালে কামাল, হারুন, মোহাম্মদ উল্ল্যার পুত্র সাজেদ, আবুল বাসারের পুত্র সুমন, আহাম্মদ উল্ল্যার পুত্র আনোয়ার মামুন গংদের গাছ কেটে নেওয়ার সময় বাধা দিলে কামালের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদের পিটিয়ে আহত করে। স্থানীয় লোকজন পরবর্তীতে তাদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। আদালতে খুরশিদা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। যার লক্ষ্মীপুর সদর থানার মামলা নম্বর ২৬, তারিখ- ১২/০৪/২০১৫ইং।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই আফসার উদ্দীন রুবেল বলেন, মামলার তদন্ত চলছে। তদন্ত করে আইনানুগ ব্যবাস্থা নেওয়া হবে। অপরদিকে মামুন গংরা আরো জানান, আব্দুল আজিজ গং বিবাদি হয়ে ২০১১ সালে ১৭৩ নং মামলা দায়ের করেন। ঐ মামলায় প্রমাণ হয় ১-৪ নং জমির মালিক আকাব উদ্দিন ব্যাপারি গং। বর্তমানে মামুন গংরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন।

Leave A Reply

Your email address will not be published.