Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

স্টাফরিপোর্টার: সাভারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জনসহ ৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। শনিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাধুলী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, মানোয়ার হোসেন তার পরিবার নিয়ে একটি প্রাইভেটকারে করে মানিকগঞ্জে এক বিয়েতে যাচ্ছিলেন।

গাড়িটি মহাসড়কের বাধুলী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সোহাগ ও পদ্মালাইনের দুটি বাস প্রাইভেটকারটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয় এবং আহত হয় আরো ৪ জন। পরে আহতদের মানিকগঞ্জ সদর হাসাতালে নিলে আরো ৩ জনের মৃত্যু হয়।

Leave A Reply

Your email address will not be published.