Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নতুন খাবার ইন্দোনেশিয়ান বালিনিজ চিকেন

downloadরকমারি ডেস্ক:
মুরগির মাংসে তৈরি দারুণ মজার এই খাবারটি আমাদের দেশের কোন রেস্তরাঁয় মিলবে না, খুব বেশি মানুষ এর নামও শোনেন নি। সবাইকে চমকে দিতে চান নতুন কিছু খাইয়ে? তাহলে চোখ বুজে রেঁধে ফেলুন দারুণ এই খাবার “ইন্দোনেশিয়ান বালিনিজ চিকেন”। রেসিপিটি এতই সহজ যে কোন পরিশ্রমই হবে না আপনার। একদম নতুন রাঁধুনিরাও খুব মজা করেই রাঁধতে পারবেন।

যা লাগবে
মুরগির রানের পিস ২ টি ( স্কিন ছাড়া এবং একটু চিড়ে নেয়া )
লেমন গ্রাস স্টিক ২ টি ( মিহি বাটা )
নারিকেল বাটা ২ টেবিল চামচ
আদা বাটা ২ চা চামচ
রসুন বাটা ১ চা চামচ
ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ
অল্প কমলা রং
সয়া সস ১ টেবিল চামচ
লেমন জেস্ট বা গ্রেট করা লেবুর খোসা হাফ চা চামচ
কাজু বাদাম ক্রাশ হাফ চা চামচ ( হালকা লাল করে ভেজে নেয়া )
চিনা বাদাম ক্রাশ করা হাফ চা চামচ ( মিহি গুঁড়ো না )
শুকনা মরিচ টালা গুঁড়ো অল্প ( কম বেশি করা যাবে)
লবণ স্বাদমত
অল্প চিনি
অলিভ অয়েল ১ টেবিল চামচ

প্রণালি
-মুরগির পিসগুলোকে স্কোর করে (চিড়ে) নিন।
-এখন তেল ছাড়া উপরের উপকরণ মিক্স করে নিন। একটা পেস্ট এর মতন হবে।
-এই পেস্ট মুরগির পিসগুলোতে খুব ভালো ভাবে মাখিয়ে মেরিনেট করে রাখুন ২ ঘন্টা। আগের দিন রাতেও করে রাখতে পারেন।
-এবার একটা বেকিং ট্রে-তে ছড়িয়ে উপরে তেল মাখিয়ে ১৮০ ডিগ্রীতে ওভেনে বেক করুন ৩০-৩৫ মিনিট।
-ওভেন না থাকলে প্যানে অল্প দিয়ে ঢাকনা লাগিয়ে কম আঁচে ভেজে নিন।


Leave A Reply

Your email address will not be published.