Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নেত্রকোনায় মানববন্ধন

নেত্রকোনা প্রতিনিধি:
বাঙ্গালির বর্ষবরণের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী উদ্যানের ফটকে নারীদের যৌন হয়রানির ঘটনার তীব্র নিন্দা ও নির্যাতনকারীদের অবিলম্বে শাস্তির দাবিতে নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
গত কাল নেত্রকোনা জেলা শহরের সাতপাই স্মৃতিসৌধ প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
জেলা মানবাধিকার নাট্য পরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার লোকজন অংশগ্রহণ করে।
জেলা মানবাধিকার নাট্য পরিষদের সভাপতি সালাহ উদ্দিন খান রুবেলের সভাপতিত্বে নির্যাতনকারীদের দ্রুত গ্রেপ্তার এবং শাস্তির দাবি জানিয়ে বক্তৃতা করেন আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর হায়দার ফকির, রিপন মণ্ডল শ্রাবণ, সিমা সরকার সিমু, এরশাদ মিয়া, সাংবাদিক এস.এম.এ কদ্দুস প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.