Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বাংলাদেশে স্বচ্ছ নির্বাচন আয়োজনের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

স্টাফরিপোর্টার:  বাংলাদেশে একটি স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য সিটি কর্পোরেশন নির্বাচন আয়োজনের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।

বুধবার জাতিসংঘের নিয়মিত সংবাদ সম্মেলনে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুচারিচ গত কয়েকদিনে বাংলাদেশ ইস্যুতে করা বিভিন্ন প্রশ্নে জাতিসংঘের অবস্থান তুলে ধরতে গিয়ে এ কথা বলেন।

বাংলাদেশ বিষয়ে আমাকে বেশ কয়েকবার প্রশ্ন করা হয়েছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার বিষয়েও অবহিত করা হয়েছে। আমরা এই ব্যাপারে সম্পূর্ণভাবে অবগত যে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাগুলো তদন্ত করছে। আমাদের মহাসচিব একটি স্বচ্ছ, অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচনের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। আর নির্বাচনী প্রচারণার স্বার্থে একটি নিশ্ছিদ্র ও নিরাপদ পরিবেশেই কেবলমাত্র সেটা সম্ভব বলেও মনে করেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.