Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ওপার বাংলায় এপার বাংলার মীম!

b-3বিনোদন ডেস্ক:
ওপার বাংলার ছবিতে এপার বাংলার শিল্পীদের অভিনয় নতুন নয়। এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছেন বিদ্যা সিনহা মীম। খবরটা চমকানোর মতো শোনালেও মীম নিজ মুখে কিছু বলছেন না। ইঙ্গিত আর অনিশ্চিয়তা একসাথে মিলিয়ে বলছেন, এখনও কোনোকিছুই চূড়ান্ত হয়নি। এদিকে, ওপার বাংলার পরিচালক অঞ্জন দত্তের এপার বাংলার ছবি ‘মনবাকসো’ নানা জটিলতায় আটকে যাওয়ায় ছবিটির কাজ পিছিয়ে গেলেও একটানা একাধিক চলচ্চিত্রে কাজ করে যাচ্ছেন মীম। বর্তমানে বেশ ক’টি ছবি হাতে নিয়েছেন তিনি। মুক্তির অপেক্ষায় আছে ‘পদ্ম পাতার জল’। তন্ময় তানসেনের এই ছবিটি নিয়েও উচ্চাশা অনেকেরই। সব মিলিয়ে চলচ্চিত্রে শক্ত অবস্থানের জন্য এ বছরটা খুবই গুরুত্বপূর্ণ মীমের ক্ষেত্রে। তবে ছবিগুলো রিলিজ হলেই এর ফলাফল মোটাদাগে বোঝা যাবে।

Leave A Reply

Your email address will not be published.