Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঝিনাইদহ কালীগঞ্জে মাছের ঘেরের নৈশপ্রহরীকে অপহরণের অভিযোগ

download (17)

মনিরুজ্জামান সুমন,ঝিনাইদহ:

ঝিনাইদহের কালীগঞ্জের সুন্দরপুর গ্রাম থেকে ওসমান আলী (৫৫) নামের এক মাছ ঘেরের নৈশ প্রহরীকে অপহরনের অভিযোগ উঠেছে। ওসমান আলী সুন্দরপুর গ্রামের মৃত জামাত আলীর ছেলে। এ ব্যাপারে গতরাতে কালীগঞ্জ থানায় একটি জিডি করা হয়েছে।

ওসমান আলীর ছোট ভাই ওমর আলী জানান, পরিবারের দারিদ্রতার কারনে আমার বড় ভাই গ্রামের পাশেই জনৈক ব্যক্তির মাছের ঘেরে নৈশপ্রহরীর কাজ করতো। এরই ধারাবাহিকতায় গত ২৪ তারিখ শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে ওসমান আলী কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর পরদিন গত ২৫ তারিখ শনিবার সে বাড়ি ফিরে না আসলে অনেক খোজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। ওই দিন বিকালে ভাই ওসমান আলীর নাম্বার থেকে (০১৯৪৩১৫২৬০০) আমাদের কাছে ফোনকরে ৫ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়। ওরা বলে তাড়াতাড়ি ৫ লক্ষ টাকা দে, না হলে তোর ভাইকে আর ফেরত দেওয়া হবে না।

তিনি আরো জানান, আমরা এখনও ভাইয়ের কোন সন্ধান পায়নি। আমার ভাইকে কে বা কারা অপহরণ করেছে মুক্তিপণের জন্য। আপনারা ভাইকে খুজে দেন, না হলে ওরা আমার ভাইকে মেরে ফেলবে।

কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, ২৪ তারিখ রাতের কোন এক সময় ওসমান আলী নিখোজ হয়েছে এই মর্মে গতরাত সাড়ে ১০ টার দিকে তার পরিবারের পক্ষ থেকে একটি সাধারন ডায়েরী (জিডি) করা হয়েছে। তবে পরিবারের কাছে মুক্তিপণ চাওয়া হয়েছে বা তাকে অপহরণ করা হয়েছে এমন কোন অভিযোগ আমাদের কাছে আসেনি। তবে বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

Leave A Reply

Your email address will not be published.