১০ বছরে সম্পদ দ্বিগুন ব্রিটিশ ধনীদের
ব্রিটেনের ধনীরা গত ১০ বছরে তাদের অর্জিত সম্পদের পরিমান দ্বিগুন বাড়িয়েছেন। রোববার ব্রিটিশ দৈনিক ধনীদের এ তালিকা প্রকাশ করেছে। তালিকা অনুযায়ী চলতি বছর ব্রিটেনের ১ হাজার ধনী ব্যক্তি ও পরিবারের সম্মিলিত সম্পদের পরিমান ৫ হাজার ৪শ ৭০ কোটি পাউন্ড। অথচ ১০ বছর আগে অর্থাৎ ২০০৫ সালে এ সম্পদের পরিমাণ ছিল ২ হাজার ৫শ কোটি পাউন্ড। গত এক দশকে বিশ্বে যখন অর্থনৈতিক মন্দা ছিল তখনও এসব ধনীদের সম্পদ বাড়ছিল। গত এক দশকে কোটিপতিরা তাদেরকে মেগা ধনীদের স্থানে নিয়ে যাওয়ার জন্য আপ্রান চেষ্টা চালিয়েছেন। ১ হাজার মেগা ধনীর তালিকায় অবস্থানের জন্য সম্পদের পরিমান ১০ কোটি পাউন্ড হওয়ার শর্ত রয়েছে। অথচ ১৯৯৭ সালে দেড় কোটি পাউন্ডের সম্পদ থাকলেই তাকে মেগা ধনী হিসেবে বিবেচনা করা হতো।
