Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ভারতে রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত আশ্রমই যৌনতার আখড়া!

123574_thumpআন্তর্জাতিক ডেস্ক:

খালি চোখে দেখলে, নিছকই একটি আশ্রম। দুঃস্থ শিশুদের সহায়তা করাই নাকি সেই আশ্রমের মূল লক্ষ্য। সমাজসেবার জন্য ভারতের রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছে ছত্তিশগড়ের রায়গড় জেলার চক্রধর বাল সদন। তাই যখন ওই আশ্রম থেকে একের পর শিশুকে উদ্ধার করা হচ্ছে, সরল ভয়ার্ত মুখগুলি বাঁচার আশায় পুলিশের দিকে চেয়ে রয়েছে, অনেকে বিশ্বাসও করতে পারছিলেন না, এই শিশুদের দিয়েই আশ্রমে দিনের পর দিন চালানো হচ্ছিল যৌনব্যবসা। রায়গড়ের বিখ্যাত (বর্তমানে কুখ্যাত) চক্রধর আশ্রমে দুঃস্থ শিশুদের কাজে লাগিয়েই বছরের পর চলছিল যৌন ব্যবসা। গত ফেব্র“য়ারিতেই এই আশ্রমের বিরুদ্ধে যৌন ব্যবসার অভিযোগ ওঠে। গ্রেপ্তার করা হয় আশ্রমের সুপারিন্ডেন্ট প্রিয়া গুপ্তাকে। আশ্রমের কয়েকজন শিশুরও বয়ান নেওয়া হয়। যাবতীয় জেরার পর আশ্রমের কার্যকলাপে রীতিমতো স্তম্ভিত প্রশাসন। প্রিয়া গুপ্তা পুলিশের কাছে স্বীকার করেছে, নাবালিকাদের দিয়ে ফোন সেক্স করানো হত। তার বদলে কাস্টমারদের কাছ থেকে নেওয়া হতো মোটা অঙ্কের টাকা। এমনকি জোর করে বাইরের লোক ঢুকিয়ে নাবালিকাদের দিনের পর দিন যৌন অত্যাচার করা হতো। রাজ্য ও বিদেশের নানা জায়গায় বিক্রি করা হতো শিশুদের। চরম অত্যাচারের শিকার হয়ে ৯টি শিশু পালিয়েও গিয়েছে আশ্রম থেকে।

Leave A Reply

Your email address will not be published.