খাওয়ার সময় যে ৭টি ভীষণ বাজে আচরণ কমবেশি আমরা সবাই করি!
রকমারি ডেস্ক:
সত্যি কথা বলতে কি, আমাদের বাঙালিদের মাঝে খাবার টেবিলের আদব-কায়দার যথেষ্ট অভাব আছে। এই বিংশ শতাব্দীতে এসেও আমরা এমন কিছু সনাতন অভ্যাস ধরে রেখেছি অনেকেই, যা রীতিমত অভদ্রতা। কেবল বাড়িতে নয়, অনেককেই এসব কাজ দাওয়াতে বা রেস্তরাঁয় করতে দেখা যায়। মিলিয়ে দেখুন এই ৭টি পয়েন্ট, কিছু না কিছু অভ্যাস নিজের মাঝেও পেয়ে যাবেন। জেনে রাখুন, এসবের কারণেই আপনার ব্যক্তিত্ব ক্ষুণè হচ্ছে অনেকটাই! আর প্রাণপণে চেষ্টা করুন এসব পরিহারের।
১) খাবার টেবিলে বসে হাড় বা মাছের কাঁটা চিবানো অসম্ভব বাজে একটি অভ্যাস। আপনি নিজের বাড়িতে নিরিবিলি হাড় খেতে ভালোবাসেন, সেটা অন্য ব্যাপার। সেটা কেউ দেখছে না। কিন্তু যখন কোন দাওয়াতে বা রেস্তরাঁয় এসব করছেন, লোকে কী ভাবছে বলুন তো? এমনকি বন্ধুদের সাথে ঘরোয়া আড্ডায় কিংবা সন্তানদের সামনেও এই কাজটি করবেন না। ছোট শিশুদের সামনে করলে তারা এটাই স্বাভাবিক ভাবে ধরে নিতে পারে।
২) খাবার টেবিলে বসে ঢেঁকুর তোলা বাঙালির অতি পরিচিত অভ্যাস। যা একেবারেই অনুচিত। শুধু খাবার টেবিলে কেন, অন্য কারো সামনেও ঢেঁকুর তোলা থেকে বিরত থাকুন। চেষ্টা করুন নিজেকে নিয়ন্ত্রণে রাখতে। এই অভ্যাসটি রয়ে গেলে পশ্চিমা দেশে গিয়ে ভালো বিপদে পড়বেন আপনি।
৩) খাওয়া শেষে দাঁত খিলাল করা খারাপ কিছু নয়, তবে সেটা যখন অন্য কারো সামনে করা হয় তখন খুবই আপত্তিকর। আমাদের দেশের রেস্তরাঁগুলোতে পর্যন্ত খাওয়া শেষ হলে টুথপিক দেয়া হয়, দাঁত খিলাল করতে করতে বিল চুকিয়ে আমরা বেরিয়ে আসি। এটা যে কত বড় একটি অভদ্রতা, কেউ খেয়াল পর্যন্ত করি না। খাওয়ার পর দাঁত খিলাল করতে হলে অবশ্যই টয়লেটে গিয়ে করুন ও খিলাল করার পর কুলি করে নিন।
৪) খাবার টেবিলে বসে হাঁচি-কাশি দেয়া, নাক খোটানো, হাত না ধুয়েই খেতে বসা ইত্যাদি অনেকেই করেন। চিন্তা করে দেখুন তো আপনি নিজে এমন করলে অন্যদের কেমন লাগে?
৫) খাওয়ার পর প্লেটেই হাত ধুয়ে ফেলা বাঙালির অতি পুরাতন একটি কুৎসিত বদ অভ্যাস। এই কাজটি কোন পরিস্থিতিতেই করবেন না। না ঘরে, না বাইরে। সিংকে প্লেট রেখে হাত ধুয়ে নিন অ্যান্টি ব্যাকটেরিয়াল লিকুইড সোপ দিয়ে।
৬) আরেকটি মারাÍক বদ অভ্যাস হচ্ছে খাওয়ার পর শুধু পানি দিয়ে হাত ধোয়া এবং হাত ধোয়ার পর পরনের কাপড়ের সাথে হাত মুছে ফেলা। যেহেতু আমরা হাত দিয়ে খাওয়ার কাজ করি , সেহেতু খাওয়ার পর হাত খুব ভালো করে ধুতে হবে যেন নখের ফাঁকেও কিছু লেগে না থাকে ও তেল-চর্বি ভালোমত দূর হয়। ধোয়া হলে অবশ্যই পরিষ্কার কাপড় দিয়ে হাত মুছতে হবে।
৭) শব্দ করে খাবার চিবানো, শব্দ করে চুমুক দেয়া, মুখে খাবার থাকা অবস্থায় কথা বলা ইত্যাদি বাঙালির আরও একটি অতি পুরাতন অভ্যাস না একেবারেই অভদ্র আচরণ। এগুলো কেবল বাইরে নয়, ঘরেও পরিহার করুন।