Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় কাঠ ব্যবসায়ী নিহত

 

download (23)মনিরুজ্জামান সুমন,ঝিনাইদহ:

ঝিনাইদহ শহরের বিসিক মোড় এলাকায় নসিমন উল্টে বশির উদ্দিন নামের এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছে। রোববার রাত ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাঠ ব্যবসায়ীর বাড়ী চুয়াডাঙ্গা জেলার জীবন নগর উপজেলার ধোপাখালি গ্রামে। এলাকাবাসী জানায়, বশির উদ্দিন রাতে মাগুরা থেকে কাঠ বোঝায় একটি নসিমন যোগে জীবননগর যাচ্ছিল। পথিমধ্যে ঝিনাইদহের বিসিক মোড় এলাকায় এলে নসিমনটি উল্টে যায়। এতে বশির উদ্দিন মারাত্বক আহত হয়। সেসময় তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার এক পর্যায়ে তার শারীরিক অবস্থান অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেসময় ফরিদপুর যাওয়ার পথে বশির উদ্দিন মারা যায়। ধোপাখালী ইউপি সদস্য তোজা উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Leave A Reply

Your email address will not be published.