Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

হিংসুটে ঋত্বিক!

বিনোদন ডেস্ক:
বলিউড অভিনেতা ঋত্বিক রোশন যে এত হিংসুটে তা বোধ হয় কারো জানা ছিল না। জয়া আখতারের নতুন সিনেমায় ঋত্বিক অভিনয় করছেন না। তবে এই অভিনেতা নিজের হতাশা আর গোপন রাখতে পারলেন না। জয়া আখতারের পরিচালনায় এর আগে ঋত্বিক ‘লাক বাই চান্স’ এবং ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ সিনেমায় অভিনয় করেছেন। জয়ার পরিচালনায় মুগ্ধ ঋত্বিক জয়ার নতুন সিনেমা ‘দিল ধারকানে দো’ সিনেমায় অভিনয় করছেন না। ঋত্বিক টুইটারে জানান, খুবই হিংসে হচ্ছে ‘দিল ধারকানে দো’র সব তারকাদের প্রতি যারা এই সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েছেন। ‘দিল ধারকানে দো’ এ বছরের বহুল প্রতীক্ষিত একটি সিনেমা। এই সিনেমায় ফারহান আখতার, আনুশকা শর্মা, প্রিয়াংকা চোপড়া, রণভীর সিং, অনিল কাপুর অভিনয় করছেন।

Leave A Reply

Your email address will not be published.