Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সিলেটে স্কুলের দেয়ালে ফাটল, বিক্ষোভ

সিলেট প্রতিনিধি:
সিলেটের স্কলার্স হোম পাঠানটুলা ক্যাম্পাসের ভবনের বিভিন্ন শ্রেণিকক্ষের দেয়ালে ফাটল দেখা দেওয়ায় বিক্ষোভ করেছেন অভিভাবকরা। এমতাবস্থায় পরিস্থিতি সামাল দিতে একদিনের ছুটি ঘোষণা করেছেন স্কুল কর্তৃপক্ষ।
অভিভাবকদের দাবি, শনিবারের ভূমিকম্পের ফলেই ১১তলা ভবনটির দেয়ালে ফাটল দেখা দিয়েছে। এমতাবস্থায় ঝুঁকি নিয়েই সন্তানদের ক্লাস-পরীক্ষা নেওয়া হচ্ছে। তবে অভিভাবকদের দাবি নাকচ করে দিয়ে স্কলার্স হোম কর্তৃপক্ষ বলেন, ভূমিকম্পে নয়, নির্মাণ ত্র“টির কারণেই ফাটল দেখা দিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে শিক্ষার্থীরা স্কুলে এসে ১১তলা ভবনের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ তলার ক্লাসরুমের দেয়ালে ফাটল দেখে। আতঙ্কিত হয়ে শিক্ষার্থীরা বিষয়টি অভিভাবকদের জানালে তারা ক্যাম্পাসের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে স্কুল কর্তৃপক্ষ তাৎক্ষণিক স্কুল ছুটি দিয়ে আজও একদিনের জন্য স্কুল ছুটি ঘোষণা করেন।
এ ব্যাপারে স্কলার্স হোমে’র ফাউন্ডার অধ্যক্ষ বিগ্রেডিয়ার জেনারেল (অব.) জুবায়ের সিদ্দিকী জানান, বিল্ডিং কোড মেনেই ভবনটি নির্মাণ করা হয়েছে। এখানে কোনো ঝুঁকি নেই। ফাটল মেরামত করতে একদিনের জন্য স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.