Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গাজায় স্কুল হামলার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করল জাতিসংঘ

CDqP3saWMAA4Ocmআন্তর্জাতিক ডেস্ক:

গাজায় অভিযান পরিচালনার সময় জাতিসংঘের স্কুলগুলোয় ইসরায়েলি বাহিনী অন্তত সাতটি হামলা করেছে বলে অভিযোগ করেছে জাতিসংঘ। সোমবার (২৮ এপ্রিল) এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব বান কি-মুন এ অভিযোগ করে তীব্র নিন্দা জানান। স্কুলগুলো অভিযান পরিচালনাকালে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো উল্লেখ করে বিবৃতিতে তিনি বলেন, যে মানুষগুলো সেখানে আশ্রয় নিয়েছিল, তাদের আশা ও বিশ্বাস ভঙ্গ হয়েছে। ২০১৪ সালে পরিচালিত ওই অভিযানে জাতিসংঘের স্কুলগুলোয় হামলার ঘটনায় অন্তত ৪৪ জন নিহত ও প্রায় আড়াইশ’ মানুষ আহত হয় বলে জানিয়েছে জাতিসংঘ। গত বছরের এ যুদ্ধে ফিলিস্তিনি অঞ্চলে প্রায় আড়াই হাজার মানুষ নিহত হয়। সেই সঙ্গে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়ে।

Leave A Reply

Your email address will not be published.