Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

৬ লাখ টাকা এক রানের মূল্য!

s-7
স্পোর্টস ডেস্ক:
১৬ কোটি রুপি দিয়ে তাকে কিনে নেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল দিল্লী ডেয়ারডেভিলস। তবে, যুবরাজ সিংয়ের এই আকাশচুম্বি দাম নিয়ে বিতর্ক ছড়ানোর কারণ তার এখনও নিজেকে মেলে ধরতে না পারা। ৭ ম্যাচে করেছেন মাত্র ১২৪ রান যা তার মাপের ক্রিকেটারের জন্য খুবই কম। ফলে সাতটি ম্যাচ হিসাবে ১২৪ রান ধরে হিসাব করলে দেখা যাবে ফি রানের জন্য দিল্লি ফ্র্যাঞ্চাইজিকে যুবরাজের পিছনে ৬.৪৫ লক্ষ টাকা ব্যয় করতে হয়েছে। এই নিয়ে খানিক সমালোচনার মাঝেই কয়েকদিন আগে অভিমানী যুবরাজ বলেছিলেন যে, তাকে এত দাম দিয়ে কিনতে তিনি কাউকে বলেননি। এখন দেখার আগামী কয়েক ম্যাচে বড় রান করে যুবরাজ দিল্লিকে প্লে-অফে তোলার পাশাপাশি তার রান প্রতি টাকার হিসাবটা বদলে দিতে পারেন কিনা।

Leave A Reply

Your email address will not be published.