Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ক্ষুধার্ত বায়ার্ন

স্পোর্টস ডেস্ক:
বুন্দেসলিগা খেতাব ইতোমধ্যে হাতের মুঠোয়। তারপরও ক্ষুধার্ত বায়ার্ন মিউনিখ। এরপর ট্রফি ও ম্যাচ জয়ের ক্ষুধা রয়েছে জার্মানির বিখ্যাত ক্লাবটির। বায়ার্নের কোচ পেপ গার্দিওয়ালা বলেছেন, ‘আমরা খুবই খুশি যে খেতাব জিতে নিয়েছি। ছেলেদের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট। তবে আমি দেখেছি ছেলেরা এখনও ক্ষুধার্ত। এখনও ম্যাচ জেতার জন্য ওরা নিজেদের উজাড় করে দিতে প্রস্তুত।’ বুন্দেসলিগা খেতাব জিতলেও বায়ার্নের খেতাব অভিষান অবশ্য শেষ হয়ে যায়নি। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বার্সেলোনার মুখোমুখি হতে চলেছে বায়ার্ন। পাশাপাশি জার্মান কাপ সেমিফাইনাল নিয়েও ভাবছেন গার্দিওয়ালা। এখনও দুটো খেতাব জেতার ক্ষুধা রয়েছে বায়ার্নের।

Leave A Reply

Your email address will not be published.