Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

‘শেষের কবিতা’

b-6বিনোদন ডেস্ক:
রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের জন্য অনন্ত হিরা নির্মাণ করেছেন রবীন্দ্রনাথের ‘শেষের কবিতা’ উপন্যাস অবলম্বনে ৮ পর্বের ধারাবাহিক নাটক ‘শেষের কবিতা’। ১ মে থেকে শুরু হয়ে প্রতিদিন রাত সাড়ে ৮ টায় বাংলাদেশ টেলিভিশনে এটি প্রচারিত হবে এবং ৮ মে রবীন্দ্রজয়ন্তীর দিন নাটকটির শেষ পর্ব প্রচারিত হবে। অনন্ত হিরা’র চিত্রনাট্যে ‘শেষের কবিতা’ নাটকটি বিটিভি’র জন্য প্রযোজনা করেছেন প্রযোজক শাহ জামান। নির্মাতা জানান, তিনি নাটকটির শ্যুটিং করেছেন হবিগঞ্জ জেলার মধুপুর চা বাগানে। নাটকটি শিলং অধ্যুষিত বলে গাছ-গাছালি পাহাড়ঘেরা এ লোকেশনটি বেছে নেয়া হয়েছে। রবীন্দ্রনাথের উপন্যাসের বর্ণনার সেই চিত্র যেন এখানে পাওয়া যায়। নাটকটির ৮০ শতাংশ কাজ এখানে হয়েছে। বাকি কাজ হয়েছে ঢাকার অদূরে নবাবগঞ্জের জর্জবাড়ি নামের বিখ্যাত জমিদার বাড়িতে। নাটকটির বিখ্যাত ৩টি চরিত্র- লাবন্য’র ভূমিকায় নূনা আফরোজ, অমিত-এর ভূমিকায় অনন্ত হিরা এবং শোভনলালের ভূমিকায় অভিনয় করেছেন রামিজ রাজু। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ঝুনা চৌধুরী, সানাউল হক সানা, আউয়াল রেজা, শুভেচ্ছা, আশা, চৈতি, চঞ্চল সৈকত, তৌহিদ বিপ্লবসহ আরো অনেকে।

Leave A Reply

Your email address will not be published.