Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

‘জীবনের করিডোরে’

b-8বিনোদন ডেস্ক:
প্রাণ রায় ও জয়রাজ মঞ্চ থেকে এসেছেন, বিথী রানী সরকার ও তানিন সুবহা বিজ্ঞাপন আর নাটকে কাজ করেছেন। তারা এবার একসঙ্গে অভিনয় করলেন ধারাবাহিক নাটকে। নাম ‘জীবনের করিডোরে’। লিখেছেন তাজুল ইসলাম, পরিচালনা করছেন চন্দা মাহজাবিন। নাটকটি নিয়ে প্রাণ  বলেন, ‘এখানে আমার চরিত্রের নাম সোহরাব মল্লিক। লোকটা একটু চালাক আর দাদীর ভক্ত। মল্লিক বাড়ি ও এর পরিবারকে ঘিরেই গল্প।’ সোহরাবের স্ত্রীর চরিত্রে দেখা যাবে তানিন সুবহাকে। তিনি বলেন, ‘এবারই প্রথম প্রাণদার সঙ্গে কাজ করছি। গল্পে মেয়েটার স্বামী তার দাদীভক্ত, কিন্তু মেয়েটা ঠিক উল্টো।’ ‘জীবনের করিডোরে’তে আরও অভিনয় করেছেন আবুল হায়াত, উত্তম প্রমুখ। উত্তরার বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারণ চলছে। শিগগিরই এটিএন বাংলায় ‘জীবনের করিডোরে’র প্রচার শুরু হবে।

Leave A Reply

Your email address will not be published.