Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নেপালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ৮০ লাখ লোক : জাতিসংঘ

image_216150.banki-moonআন্তজার্তিক ডেস্ক:  জাতিসংঘ বলছে, নেপালে ভূমিকম্পে ৮০ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে যা দেশের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশেরও বেশি।  আন্তর্জাতিক সংস্থাটি আরো বলেছে, বিদেশী সাহায্য আসা শুরু হয়েছে। তবে দেশটির এখনও প্রচুর সাহায্য প্রয়োজন।

নেপালে গত শনিবার ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে রাজধানী কাঠমান্ডুতে অনেক ভবন বিধ্বস্ত এবং এ অঞ্চলের বিভিন্ন গ্রামীণ এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে হয়েছে ৪ হাজার ৩১০ এবং আহত হয়েছে প্রায় ৮ হাজার।

নেপাল ও এর পাশ্ববর্তী এলাকাগুলোতে আফটারশক অব্যাহত রয়েছে। কাঠমান্ডুতে হাজার হাজার লোক তাদের বাড়ির বাইরে তৃতীয় বারের মত রাত কাটিয়েছেন। ফের ভূমিকম্পের আশংকায় তারা বাড়ির ভেতরে যেতে ভয় পাচ্ছেন।  এ ছাড়া খাদ্য, পানি ও বিদ্যুৎ সরবরাহে ঘাটতি রয়েছে এবং দেশটিতে রোগব্যাধি ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে।

জাতিসংঘের আবাসিক সমন্বয়কের কার্যালয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৩৯ জেলায় ৮০ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ১১ জেলার ২০ লাখ লোক।

ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলের পরিস্থিতি খুবই গুরুতর। কেন্দ্রস্থলের নিকটবর্তী গোরখা জেলার কর্মকর্তা সূর্য মোহন বলেন, গ্রামীন এলাকাগুলোতে ৯০ শতাংশ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকে তাদের বাড়িঘর ও গবাদিপশু হারিয়েছে। তাদের খাদ্য সংগ্রহের কোন উপায় নেই।

তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছানো খুবই কঠিন হয়ে পড়েছে। ভূমিধসের কারণে পার্বত্য এলাকার রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাছাড়া প্রচন্ড বাতাস ও বৃষ্টির কারণে হেলিকপ্টারও অবতরণ করতে পারছে না।

Leave A Reply

Your email address will not be published.