সিটি নির্বাচন বর্জন বিএনপি’র নাটকের অংশ-ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিনিধি: রাজনৈতিক ইস্যু তৈরি করতেই বিএনপি সিটি নির্বাচন বর্জনের নাটক করেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার সকালে সিলেটের সুরমা নদীর ওপর নির্মাণাধীন কাজিরবাজার সেতু পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি’র নির্বাচনে আসা ও নির্বাচন বর্জন করাটা একটি নাটকের অংশ। তারা ভোট বিপ্লবের ডাক দিয়ে নিজেরাই নির্বাচন থেকে সরে পড়েছে।’