Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

একই সাথে হিন্দু ও মুসলিম সালমান

salman-khan-1920x1080-wallpaper-4বিনোদন ডেস্ক:
নিজেকে হিন্দু ও মুসলিম দুই ধর্মের মানুষ বলেই মন্তব্য করলেন বলিউড সুপারস্টার অভিনেতা সালমান খান। যধোপুর কোর্টে করা এক বিচারকের প্রশ্নের মুখে এমন মন্তব্য করেছেন জনপ্রিয় এই অভিনেতা। জানা গেছে, অস্ত্র মামলার শুনানি দিতে ২৯ এপ্রিল বুধবার যধোপুর কোর্টে হাজির হন সালমান খান। সেখানে তার ধর্ম, বর্ণ সম্পর্কে বিচারক জিজ্ঞাসা করলে এমন মন্তব্য করেন অভিনেতা সালমান। অস্ত্র মামলার শুনানিতে যধোপুর কোর্টে সালমানের আইনজীবী তার স্বপক্ষে যুক্তি তুলে ধরেন। প্রধান বিচারক সালমানকে কোর্টের নিয়মতান্ত্রিকতা অনুযায়ী তার নাম, পিতার নাম, মাতার নাম, পেশাসহ সবকিছু খুঁটিনাটি জিজ্ঞেস করেন। এমন এক পর্যায়ে সালমানকে তার জাত ধর্ম সম্পর্কেও জিজ্ঞেস করেন প্রধান বিচারক। সবকিছু ঠিকঠাকভাবে উত্তর দিতে পারলেও এমন প্রশ্নে তিনি দ্বিধায় পড়ে যান। কোর্টের এমন ভীড়ের মধ্যে সালমানের এক বডিগার্ড তাকে ফিসফিস করে ‘মুসলিম’ বলতে বললেও সালমান তা বলেননি। কোর্ট ভর্তি মানুষের মাঝে সালমান বলে উঠেন ‘আমি হিন্দু ও মুসলিম দুটোই। কারণ আমার বাবা মুসলিম কিন্তু মা হিন্দু’।

Leave A Reply

Your email address will not be published.