নেত্রকোনায় ত্রাণ বিতরণ
নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার পূর্বধলায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে গৃহনির্মাণের জন্য টিন ও চেক প্রদান করা হয়েছে।
রবিবার পূর্বধলার ধোবারুহী ও বটপুর গ্রামের ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারকে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় থেকে এক বান্ডিল করে টিন ও গৃহনির্মাণ বাবদ ৩ হাজার টাকা করে ১ লক্ষ টাকার চেক প্রদান করেন স্থানীয় সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীক।
বিশকাকনী ইউনিয়ন আ’লীগের সভাপতি আবুল কাশেম মণ্ডলের সভাপতিত্বে আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হুসনে আরা বেগম লুৎফা, মুক্তিযোদ্ধা কমান্ডার নিজাম উদ্দিন প্রমুখ।