Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ইভটিজিং নিয়ে ‘নোটিফিকেশন’

b-4বিনোদন ডেস্ক:
প্রথমবারের মতো একটি একক নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন অভিনেতা নাঈম ও পিয়া বিপাশা। মূলত ইভটিজিং এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে নাটকটি রচনা করেছেন হৃদয় তাজ এবং পরিচালনা করেছেন আবদুল্লাহ আল হৃদয়। নাটকের গল্প গড়ে ওঠেছে একটি ইভটিজিং এর ঘটনাকে কেন্দ্র করে। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে নাঈম-পিয়া বিপাশা ছাড়াও রয়েছেন উপস্থাপক ইভান। নাটক প্রসঙ্গে পরিচালক বলেন, ‘তরুণদের গল্প নিয়ে গড়ে উঠেছে নাটকটি। সেখানে একটি ইভটিজিং এর ঘটনাকে কেন্দ্র করে নাটকটির গল্প এগিয়ে গিয়েছে। আশা করছি নাটকটি দর্শকের ভালো লাগবে।’ অন্যদিকে অভিনেত্রী পিয়া বিপাশা বলেন, ‘নাঈম ভাইয়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা অন্যরকম। তাছাড়া নাটকটির গল্পেও রয়েছে ভিন্নতা। আশা করছি এ প্রজন্মের ছেলে মেয়েদের কাছে নাটকটি অনেক ভালো লাগবে।’ সম্প্রতি উত্তরার বিভিন্ন লোকেশনে ‘নোটিফিকেশন’ নাটকের দৃশ্য ধারণের কাজ সম্পন্ন হয়েছে। আসছে ঈদে একটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে জানিয়েছেন পরিচালক।

Leave A Reply

Your email address will not be published.