Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

একসঙ্গে সজল-মেহজাবীন

b-3বিনোদন ডেস্ক:
এই প্রথম নয়, এর আগেও একসঙ্গে নাটকে অভিনয় করেছেন সজল ও মেহজাবীন। তবে এবার একটু ভিন্ন রসায়নে দেখা যাবে এই জুটিকে। না, প্রেমিক প্রেমিকা নয় তারা। তবে একদিকে চাচাতো ভাই বোন, আবার হবু স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন সজল ও মেহজাবীন। ‘বৈরী বাতাস’ নামের একটি নাটকে অভিনয় করেছেন তারা। সরদার রাকেনের পরিচালনায় নাটকটি ইতোমধ্যে পুবাইল এবং ঢাকার বিভিন্ন স্থানে শ্যুটিং সম্পন্ন হয়েছে। সজল ও মেহজাবীন ছাড়াও নাটকে অভিনয় করেছেন মনিরা মিঠু। নাটকটি ঈদে প্রচার করা হবে বলে জানা যায়। নাটকের গল্প প্রসঙ্গে সহকারী পরিচালক আমিনুল ইসলাম শান্ত জানান, শহর থেকে লেখাপড়া শেষ করে গ্রামে যায় সজল। বিদেশে যাওয়ার সুযোগ থাকলেও গ্রামের উন্নয়নে কাজ করতে চায় সে। পাশের বাড়ির চাচাতো বোন মেহজাবীনের সঙ্গে বিয়ের কথাবার্তা শুরু হলে হঠাৎই বদলে যায় সজল। বিয়ে না করে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু কি কারণে এই পরিবর্তন- জানা যাবে নাটকের শেষ দৃশ্যে।

Leave A Reply

Your email address will not be published.