Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বায়ার্নেই আছি, থাকব: গার্দিওলা

স্পোর্টস ডেস্ক:
বার্সার সাবেক সফল কোচ পেপ গার্দিওলা বায়ার্ন মিউনিখেই থাকছেন। সামনের মৌসুমে অন্য কোনো ক্লাবে যাওয়ার ইচ্ছা নেই বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি খবর বেরিয়েছে, ২০১৬ সাল পর্যন্ত চুক্তি শেষ হওয়ার আগেই বায়ার্ন ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দিচ্ছেন গার্দিওলা। ‘ওহ, ছেলেরা! আমি অন্তত ২০০ মিলিয়ন বার বলেছি যে সামনের মৌসুমে আমি বায়ার্নেই থাকছি।’ সাংবাদিকদের বলেন গার্দিওলা। গার্দিওলা অস্বীকার করলেও বিইআইন তাদের খবরে জানিয়েছে, সিটির সঙ্গে গার্দিওলার কথাবার্তা অনেক দূর এগিয়েছে। বায়ার্ন, সিটি এবং জার্মানির সাবেক মিডফিল্ডার দিতমার হামানান বলেছেন, ‘আমি যতদূর জানি, তাতে শুনেছি সিটির সঙ্গে গার্দিওলার কথাবার্তা বেশ কিছু দূর এগিয়েছে। সম্ভবত সামনের মৌসুমে তারা এক সঙ্গে কাজ করবেন।’ আগামী বছর জুনে বায়ার্নের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে গার্দিওলার। ইতোমধ্যেই দুই মৌসুমে বায়ার্নের হয়ে পাঁচটি শিরোপা জিতেছেন তিনি। বার্সার হয়ে চার বছরে জেতেন রেকর্ড সংখ্যক ১৪টি ট্রফি।

Leave A Reply

Your email address will not be published.