Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কাউনিয়ায় স্বচ্ছ হাইব্রিড ধান বীজের মাঠ দিবসে লক্ষ্যমাত্রা অর্জন

কাউনিয়া প্রতিনিধি:
রংপুরের কাউনিয়া উপজেলার হরিচরণ লস্কর গ্রামে মঙ্গলবার গেটকো সিড কোম্পানির উদ্যোগে আয়োজিত মাঠ দিবসে কৃষক মো. মজিবর রহমান চাষি বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত গেটকো স্বচ্ছ হাইব্রিড ধান বীজ সংগ্রহ করে। প্রশিক্ষণের মেধা প্রয়োগ করে বীজতলা রোপণ করে ২৫ শতক জমিতে ২৩ মণ ধান উৎপাদন করে। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও উপ-সহকারী কর্মকর্তা ধান মাড়াই করে এই তথ্য সংগ্রহ করা হয়। এর পরিপ্রেক্ষিতে কৃষকদের অবহিত করার জন্য এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাসু দেব রায়, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকতা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী খাতুন, মো. রাশেদুল হক সহকারী কমিশনার (ভূমি), মো. মহির উদ্দিন এরিয়া সেলস ম্যানেজার এগ্রোমার্কেটিং গেটকো রংপুর বিভাগ, মো. সারওয়ার আলম মুকুল প্রকাশক ও সম্পাদক সাপ্তাহিক প্রত্যাশার আলো, সাংবাদিক আবেদ আলী মণ্ডল, নূরুল ইসলাম ও নিতাই চন্দ্র রায়। উপ-সহকারী কৃষি অফিসার সুবল চন্দ্র রায় ও কানাই চন্দ্র রায়, মো. শহিদুল ইসলাম মডেল কেয়াটেকার ইসলামিক ফাউন্ডেশন, মো. তাজুল ইসলাম (ডিলার) কৃষক মো. মজিবর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, উচ্চ ফলনশীল হাইব্রিড স্বচ্ছ বীজ ধান রোপণ করে জৈব সার ব্যবহার করে সঠিক পরিচর্যা করলে পর্যাপ্ত ধান উৎপাদন করা সম্ভব। এতে কৃষকেরা লাভবান হবে ও দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করা যাবে।

Leave A Reply

Your email address will not be published.