Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ইমরুল ভারতের বিপক্ষেও জ্বলে উঠবেন

s-1স্পোর্টস ডেস্ক:
দুই টেস্টে ২৪৯ রান। এক সেঞ্চুরি আর এক সেঞ্চুরিতে সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে আশাবাদী হওয়ার অনেক উপকরণই ছিল ইমরুল কায়েসের ব্যাটে। আসছে জুনের সাত তারিখ দেশে আসছে ভারতীয় ক্রিকেট দল। আর ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য সিরিজের একমাত্র টেস্টে আবারও কি ঝলসে উঠবে ইমরুলের ব্যাট। উত্তরটা জানতে অপেক্ষা করতে হবে। যদিও সেই সিরিজকে সামনে রেখে আশাবাদী ইমরুল। বললেন, ‘প্রতিটি ম্যাচেই ভালো খেলার চেষ্টা করি, ভারতের বিপক্ষেও নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো। ওদের বিপক্ষে জেতার জন্য অবশ্যই ভালো ক্রিকেট খেলতে হবে।’ শুধু টেস্ট দলে নয়। বাংলাদেশের হয়ে ওয়ানডেতেও মাঠে নামতে নামার আগ্রহের কথা জানালেন এই ওপেনার। সর্বশেষ বিশ্বকাপে ওয়ানডে খেলা ইমরুল আবারও জাতীয় দলের রঙিন জার্সি গায়ে ওঠাতে চোখ রাখছেন ঘরোয়া ক্রিকেটের মাঠে। এই প্রসঙ্গে বললেন, ‘আমি এখন ফিটনেস নিয়ে কাজ করছি, ভালো ক্রিকেট খেলার জন্য ভালো ফিটনেস দরকার। ঘরোয়া ক্রিকেটে ভালো করেই আমি আবার দলে ফিরতে চাই।’

Leave A Reply

Your email address will not be published.