Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঝিনাইদহে কোটচাঁদপুর গরু চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা গ্রামে গরু চোর সন্দেহে আমিরুল ইসলাম নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসি। নিহত আমিরুল ইসলাম উপজেলার সারুটিয়া গ্রামের নবিছ উদ্দিনের ছেলে। শুক্রবার ভোররাতে উপজেলার কুশনা গ্রামে এ ঘটনা ঘটেছে।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম শাহিন জানান, শুক্রবার ভোর ৪টার দিকে আমিরুল ইসলামসহ আরও ৪ জন কুশনা গ্রামের বেলা বিশ্বাসের বাড়িতে গরু চুরি করতে যায়। গরু নিয়ে পালানোর সময় বাড়ীর লোকজন টের পেয়ে চিৎকার করে। সেসময় চিৎকার শুনে গ্রামের লোকজন চারদিক থেকে ঘিরে আমিরুল ইসলামকে ধরে ফেলে গণপিটুনি দিয়ে ফেলে রাখে। পরে শুক্রবার সকাল ১০ টার দিকে তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, আমিরুল ইসলামের বিরুদ্ধে থানায় চুরি ও ছিনতাইসহ একাধিক অভিযোগ রয়েছে। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

Leave A Reply

Your email address will not be published.