মার্চ থেকে চলমান সংঘাতে ইয়েমেনে নিহত ১৮৫০,বাস্তুচ্যুত ৫ লাখ : জাতিসংঘ
আন্তর্জাতিকডেস্ক:
জাতিসংঘ মঙ্গলবার বলেছে, ইয়েমেনে গত মার্চ থেকে চলমান সংঘাতে ১৮৫০ জন লোক নিহত এবং পাঁচ লাখের বেশি লোক বাস্তুচ্যুত হয়েছে।
ইয়েমেনের স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান উল্লেখ করে জাতিসংঘ মানবাধিকার সংস্থা বলেছে, ১৫ মে পর্যন্ত ১৮শ’ ৪৯ জন নিহত এবং ৭ হাজার ৩শ’ ৯৪ জন আহত হয়েছে।
জাতিসংঘ বলেছে, হতাহতদের সবার পরিসংখ্যান স্বাস্থ্য বিভাগে নেই। ফলে প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে বলেই ধারণা।
এদিকে পাঁচদিন মানবিক যুদ্ধবিরতির পর সৌদি আরবের নেতৃত্বে ইয়েমেনে আবার বিমান হামলা শুরুর পর রাজধানী সানায় বিদ্রোহীদের ওপর বিমান হামলা হয়েছে।
সৌদি নেতৃত্বাধীন জোট গত মার্চের পর থেকে নির্বাসিত ইয়েমেনি প্রেসিডেন্ট আবেদ রাব্বো মনসুর হাদির কর্তৃত্ব পুনরুদ্ধারে বিদ্রোহীদের ওপর বিমান হামলা শুরু করে।