Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুরে ট্রাকের চাপায় দুই মটর সাইকেল আরোহী নিহত

রংপুর ব্যুরো: 

রংপুর নগরীর মর্ডান মোড় এলাকায় ট্রাকের চাপায় দুই মটর সাইকেল আরোহী নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন তাকে গুরতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ এলাকাবাসি রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখায় দুই ঘন্টা যান চলাচল বন্ধ ছিলো। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

পুলিশ জানায়, বৃহসপতিবার বেলা ১২ টার দিকে রংপুর থেকে ৩ যুবক মটর সাইকেল যোগে বগুড়া যাবার সময় নগরীর মর্ডান মোড় এলাকায় একটি ট্রাক পেছন থেকে মটর সাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত বেগে পালিয়ে যাবার সময় ড্রাইভার নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার সাথে ট্রাকটির একটি গাছের সাথে ধাক্কা লেগে আটকে যায়। এ ঘটনায় দুই মটর সাইকেল আরোহী নিহত হয়। আহত হয় আরো একমটর সাইকেল আরোহী। তবে নিহতদুই মটর সাইকেল আরোহীর কোন পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। এদিকে ঘাতক ট্রাকের ড্রাইভার ও হেলপার ঘটনার পর পরেই সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। ফলে পুলিশ তাদের আটক করতে পারেনি বলে পুলিশ জানায়। তবে ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ।

Leave A Reply

Your email address will not be published.