Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গাইবান্ধায় ৭শ বোতল ফেনসিডিল উদ্ধার

আরিফুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে ধানবোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে ৭শ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এসময় ট্রাকের চালক ও সহকারী চালককে (হেলপার) আটক করা হয়েছে। শুক্রবার  দুপুর দেড়টার টার দিকে শহরের থানা মোড়ে তল্লাশি চালানো হয়।আটক ব্যক্তিরা হলেন ট্রাক চালক দিনাজপুর জেলার বিরামপুর নয়আনি খালাসপুর গ্রামের আবুল কাসেমের ছেলে শাহিনুর আলম কনক (৩০) ও সহকারী চালক (হেলপার) একই উপজেলার কল্যাণপুর গ্রামের আফসার উদ্দিনের ছেলে হাফিজার রহমান (২৭)।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা মোড়ে তল্লাশি চালিয়ে বিরামপুর থেকে ঢাকাগামী ধানবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৪২৫৭) থেকে ৭শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ফেনসিডিলগুলো চালকের সিটের নিচ এবং ডালার উপরে রাখা ছিল।

Leave A Reply

Your email address will not be published.