Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পীরগঞ্জে ড্রেন ও সড়ক বাতি সংস্কারের অভাবে জনদুর্ভোগ চরমে

পীরগঞ্জ ড্রেনমনোয়ার হোসেন লিটন, পীরগঞ্জ প্রতিনিধি:

প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে উপজেলা সদরে পানি নিষ্কাশনের ড্রেনটি জনগণের অসচেতনতা এবং দায়িত্বশীল ব্যক্তিদের অবহেলার কারনে চরম ভোগান্তির মুখে পড়েছে কলেজ ও স্কুলগামী শিক্ষার্থী এবং পথচারী। দেখা গেছে বন্দরের মুল রাস্তাটি দুই পাশ্বের বাসাবাড়ীর লোকজন, বাড়ির আবর্জনা ও পলিথিন দিয়ে পানি নিষ্কাশনের ড্রেন স্তুপাকারে জমে ভরে উঠেছে যাতে কোন প্রকারই পানি নেমে যাওয়া সম্ভব নয়। ফলে বটতলী, খাদ্য গুদাম সংলগ্ন, হাসপাতাল গেট, উপজেলা পরিষদের রাস্তা, মুক্তিযোদ্ধা অফিসের সামনে, সামান্য বৃষ্টিতেই হাটু পানি জমে যায়। ফলে স্কুল কলেজগামী শিক্ষার্থী এবং পথচারীদের কাদাপানি দিয়ে পথ চলতে বাধ্য হচ্ছে। রংপুররের পীরগঞ্জ মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্পীকার ড. শিরিন শারমিনের সংসদীয় আসন। যার জন্য আপামর জনগণ চায় বিশেষ করে উপজেলা সদরটি ঝকঝকে। কিন্তু বাস্তব ফলাফল সব উল্টো। সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সাহেবের আমলে বৃষ্টি সড়ক বাতি স্থাপন করা হলেও সামান্য কিছু টাকা বকেয়া থাকার কারনে বাতি গুলো বর্তমানে অকেজ। দৈনিক বায়ান্নোর আলো সহ বেশ কয়েকটি পত্রিকায় এ বিষয়ে রিপোর্ট প্রকাশ হলেও আজ পর্যন্ত কোন ব্যবস্থা নেয়া হয়নি। পীরগঞ্জের জনগণের প্রাণের দাবী অচিরই পানি নিষ্কাশনের ড্রেনটি সংস্কার করে জলবদ্ধতা থেকে মুক্ত করে পীরগঞ্জের মূল সড়কটি রক্ষা করা এবং সড়ক বাতিগুলোর নিয়মিত সচল রাখার ব্যবস্থা করা। এ বিষয়ে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম জিয়াউল ইসলাম এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন বিষয়টি জেনে পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।

Leave A Reply

Your email address will not be published.