Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নজরদারি বিল আটকে দিল মার্কিন সিনেট

NSA_APআন্তর্জাতিক ডেস্ক

রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন সিনেট আলোচিত নজরদারি বিল আটকে দিয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) অভ্যন্তরীণ ফোন কলের যে রেকর্ড রাখত তা বন্ধ হয়ে যেতে পারে। আগামি ৩১ মে বিলটির মেয়াদ শেষ হচ্ছে। এর আগেই সিনেটররা আরেকবার বিলটি নিয়ে বসতে যাচ্ছেন। এনএসএ মার্কিন নাগরিকদের ফোন কলের বিভিন্ন তথ্য রেকর্ড করে রাখত। এমনকি ইউরোপিয়ান ফার্মগুলোর ওপর গোয়েন্দাগিরি করত মার্কিন নিরাপত্তা সংস্থাটি। ব্যক্তি হিসেবে তাদের গোয়েন্দাগিরির শিকার হয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। এনএসএ’র সাবেক কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন ২০১৩ সালে বিষয়টি ফাঁস করার পরই এ নিয়ে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে সমালোচনার শিকার হয় ওবামা প্রশাসন। শুক্রবার বিলটি ৫৭-৪২ ভোটে আটকে যায়। এটি পাস হতে আরও ৬০ ভোটের প্রয়োজন ছিল। এই বিলটি আটকে যাওয়ার ফলে ১ জুন মেয়াদ শেষ হতে যাওয়া মূল বিল প্যাট্রিয়ট অ্যাক্টের মেয়াদ বাড়ানো নিয়ে সংশয় দেখা দিয়েছে। আলোচিত নাইন-ইলেভেনের হামলার মার্কিন নাগরিকদের নিরাপত্তায় এই বিলটি পাস হয়।

 

Leave A Reply

Your email address will not be published.