Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ইয়াবা ও ফেনসিডিলসহ আটক ৫

মহেশপুর প্রতিনিধি, ঝিনাইদহ:
ঝিনাইদহ জেলা মহেশপুর উপজেলায় র‌্যাব অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করা হয়। শুক্রবার দুপুরে এ অভিযান পরিচালিত হয়। ঝিনাইদহ র‌্যাব-৬ এর স্কোয়াড্রন লিডার নিয়াজ মোহাম্মদ ফয়সাল জানান, শুক্রবার দুপুরে র‌্যাবের পৃথক দুটি টিম মহেশপুর পৌরসভার ৫নং ওয়ার্ড বারইপাড়া ও উপজেলার গয়েশপুর মাঠ পাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় একটি বাড়ি ও একটি মেহগনি বাগান থেকে ২০পিস ইয়াবা, ১টি মোটরসাইকেল ও ১শ’ বোতল ফেনসিডিলসহ ৫ জনকে আটক করা হয়। আটককৃতরা হলো- মেহেরপুর জেলার মল্লিক পাড়ার আব্দুল লতিফের ছেলে মিনারুল ইসলাম (৩২), মহেশপুরের হামিদপুর গ্রামের হারাধন চন্দ্রের ছেলে শ্রী সুশান্ত (২০), মহেশপুর উপজেলার গয়েশপুর গ্রামের শাজাহান মিয়ার ছেলে রতন মিয়া (৩৩), একই গ্রামের সুরুজ মিয়ার ছেলে জহুর আলী (৩০) ও পাতিবিলা গ্রামের সাইদ (৩৫)।
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে, তাদেরকে মহেশপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হবে।

 

 

Leave A Reply

Your email address will not be published.