Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বড়পুকুরিয়া কয়লা খনি বন্ধ থাকার পর পরীক্ষামূলক উত্তোলন

পার্বতীপুর সংবাদদাতা:   দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া খনি থেকে টানা ৫৫ দিন বন্ধ থাকার পর পরীক্ষামূলকভাবে কয়লা উত্তোলন শুরু হয়েছে। নতুন ১২০৮ নম্বর কোলফেজ থেকে ২৪ মে কয়লা উত্তোলন শুরু করা হয়। পুরোদমে কয়লা উত্তোলন শুরু হতে আরও ৮/১০ দিন সময় লাগবে।

৩০ মার্চ থেকে উৎপাদনশীল ১২১২ নম্বর কোল ফেজের কয়লার মজুদ শেষ হয়ে গেলে কয়লা উত্তোলন পুরোপুরি বন্ধ হয়ে যায়। বর্তমানে নতুন ১২০৮ নম্বর ফেজ থেকে কয়লার উৎপাদন শুরুর প্রস্তুতি চলছে।

খনি সূত্রে জানা যায়, বন্ধ হয়ে যাওয়া ১২১২ নম্বর ফেজে ব্যবহৃত উৎপাদন যন্ত্রপাতি সরিয়ে ১২০৮ নম্বর ফেজে স্থাপন করে পরীক্ষামূলকভাবে কয়লা উত্তোলন শুরু হয়েছে।

বড়পুকুরিয়া কয়লা খনির মহাব্যবস্থাপক (মাইনিং) প্রকৌশলী হাবিব উদ্দিন আহমেদ বুধবার (২৭ মে) বিকেলে  বলেন, ১২১২ নম্বর কোলফেজে উত্তোলনযোগ্য কয়লার মজুদ চলতি বছরের ৩০ মার্চ শেষ হয়ে যাওয়ায় কয়লা উত্তোলন বন্ধ হয়ে যায়। ১২০৮ নম্বর কোলফেজ থেকে পুরোদমে (৫ হাজার টন) কয়লা উত্তোলন শুরু হতে আরও ৮/১০ দিন সময় লাগবে বলে তিনি জানান।

 

Leave A Reply

Your email address will not be published.