Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

এক ফ্রেমে দুই সুন্দরীর ‘উভচর

b-7
বিনোদন ডেস্ক:
দু’জনই সুন্দরী প্রতিযোগিতা থেকে উঠে এসেছেন। একজন ‘ভিট-চ্যানেল আই টপ মডেল’ বিজয়ী হাসিন রওশন, অন্যজন ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতা থেকে উঠে আসা উর্মিলা শ্রাবস্তী কর। দু’জন একসঙ্গে অভিনয় করেছেন। আবার তাদের এক ফ্রেমে পাওয়া যাবে। নতুন নাটকটির নাম ‘উভচর। কক্সবাজারে ১৮ সেপ্টেম্বর থেকে আলী ফিদা একরাম তোজোর পরিচালনায় সাত পর্বের ধারাবাহিকটির দৃশ্যধারণ শুরু হবে। এ প্রসঙ্গে উর্মিলা বলেন, ‘হাসিন আমার কাছের বান্ধবী। এর আগেও আমরা একসঙ্গে কাজ করেছি। এবার আমরা দুই মেরুর দুটি চরিত্রে অভিনয় করবো।’ জানা যায়, নাটকটিতে আরও অভিনয় করবেন ডা. এজাজ, সাজু খাদেম প্রমুখ। আগামী কোরবানির ঈদে ‘উভচর’ প্রচার হবে এনটিভিতে।



Leave A Reply

Your email address will not be published.