Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আইসিসির প্রেসিডেন্ট পদের মনোনয়ন ফিরিয়ে দিয়েছেন নাজাম শেঠি

স্পোর্টস ডেস্ক:
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল(আইসিসি)’র প্রেসিডেন্ট পদের মনোনয়ন ফিরিয়ে দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি। তার স্থানে, পাকিস্তানের কোন সাবেক টেস্ট ক্রিকেটারকে জায়গা দিতে আইসিসিকে চিঠি লিখে অনুরোধ করেছেন নাজাম শেঠি। সোমবার পিসিবির দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পাকিস্তানক ক্রিকেট বোর্ডের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান নাজাম শেঠি আইসিসির প্রেসিডেন্ট পদের মনোনয়ন ফিরিয়ে নিয়েছেন। একই সঙ্গে তিনি পিসিবিকে অনুরোধ করেছেন, তার জায়গায় পাকিস্তানের সাবেক কোন টেস্ট কিংবদন্তি ক্রিকেটারের নাম পাঠানোর জন্য। এদিকে, মনোনয়ন ফিরিয়ে নেওয়ায় আইসিসির প্রতি ক্ষমাপ্রার্থনা করে নাজাম বলেন, ‘আমি এই ধরণের সিদ্ধান্তের জন্য ক্ষমাপ্রার্থী। কিন্তু আমি নিশ্চিত যে আইসিসির সদস্যরা আমার সিদ্ধান্তকে স্বাগত জানাবে।’ প্রসঙ্গত, বাংলাদেশের আ হ ম মুস্তফা কামাল আইসিসির প্রেসিডেন্ট পদ থেকে সরে যাওয়ার পর থেকেই প্রেসিডেন্টের পদটি এখনো খালি রয়েছে।


Leave A Reply

Your email address will not be published.