Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুরের পীরগাছায় সংখ্যা লঘুর বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট

পীরগাছা (রংপুর) প্রতিনিধি: 

রংপুর পীরগাছা উপজেলার ছাওলায় এক পুলিশ সদস্যের সন্ত্রাসী বাহিনীকর্তৃক এক সংখ্যা লঘু পরিবারের বাড়ী-ঘর ভাংচুর, লুট-পাট ও জমি জবর-দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ওই জমির মালিক অরূপ সরকার ছয় জনের নামে থানায় এজাহার দায়ের করেছে।

প্রাপ্ত তথ্যে জানা যায় যে, উপজেলার ছাওলা ইউনিয়নের পূর্ব ব্রাহ্মুনীকুন্ডা গ্রামের মৃত রবিন্দ্রনাথ সরকারের ছেলে অরুপ সরকারের ক্রয়কৃত সম্পত্তিতে বাড়ী ঘর নির্মাণ করে বসবাস করে আসছিলো। কিন্তু ঘটনার দিন গত ২৭মে সকাল অনুমান ১১টার দিকে একই ইউনিয়নের আদম গ্রামের পুলিশ সদস্য আমিনুল ইসলাম তার সন্ত্রাসী বাহিনী দিয়ে সংখ্যা লঘু ওই পরিবারের বসত-ভিটা দখলের উদ্দেশ্যে ওই দিন হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা বাড়ি ঘর ভাংচুর করে প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায় এছাড়াও সন্ত্রাসীদের ধারালো অন্ত্রের আঘাতে অরুপ সরকার গুরুতর আহত হয়েছে। সে পীরগাছা থানায় এজাহার দায়ের করলে এস.আই ওবায়দুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে বিষয়টি নিয়ে এলাকায় উভয় পক্ষের মধ্যে থমথমে অবস্থা বিরাজ করছে।

Leave A Reply

Your email address will not be published.