Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ফিডব্যাক স্মরণ করবে আজম খানকে

বিনোদন ডেস্ক:
৫ জুন আজম খানের মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে ফিডব্যাক গাইবে আরটিভির নিয়মিত লাইভ স্টুডিও কনর্সাট ‘আপন জুয়েলার্স মিউজিক স্টেশন’-এ। আজম খানকে স্মরণ করেই তারা এ মিউজিক স্টেশনে গাইবেন। শ্রোতাদের পছন্দসহ নিজেদের পছন্দেরও গান করবেন মিউজিক স্টেশনে। অনুষ্ঠানটি প্রচার হবে ৪ জুন বৃহস্পতিবার রাত ১২টা ৫ মিনিটে আরটিভিতে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মডেল, উপস্থাপিকা ঈশিকা। এ সম্পর্কে ফিডব্যাকের সদস্য ফুয়াদ নাসের (বাবু) মিডিয়াকে জানান, ‘পপগুরু আজম খান ছিলেন বাংলাদেশের ব্যান্ড সংগীতের অন্যতম পথিকৃৎ। ব্যান্ড সংগীতের যে জোয়ার তিনি সৃষ্টি করেছিলেন সে ধারা আজো অব্যাহত আছে। ব্যক্তিগভাবে পপগুরুর সঙ্গে আমাদের সম্পর্ক ছিল অনেক মধুর। দীর্ঘ সময় কাটিয়েছি এ গুণধর ব্যক্তির সঙ্গে। তাই আরটিভির মিউজিক স্টেশনে তাকে স্মরণ করেই আমরা গাইব।’

Leave A Reply

Your email address will not be published.