Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রাণীশংকৈল পৌর মার্কেটের বেহাল দশা

রাণীশংকৈল প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর মার্কেটের বেহাল দশা। রাণীশংকৈল পৌরসভার রূপ লাভ করে ২০০৪ সালে। তৎকালীন পৌর প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা আ. মান্নানের সময় নির্মিত হয় মার্কেটটি। নির্মাণ কাজ নিুমানের হওয়ায় বর্তমানে হাঁটসেটের স্থাপনা ভেঙ্গে ঝুঁকির মুখে পড়েছে, বেহাল দশা হয়ে পড়েছে শৌচাগার ও ড্রেনের। ড্রেনে ময়লা জমে পানি নিষ্কাশন বন্ধ হয়ে দুর্গন্ধের সৃষ্টি হয়েছে, শৌচাগারের দেওয়াল ও মেঝেতে ফাঁটল দেখা দিয়েছে। যে কোন মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। মার্কেটের রাস্তাগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। কাজের মান নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী। ড্রেন থেকে আসা দুর্গন্ধ দিন দিন স্বাস্থ্যহানি ঘটছে পৌর মার্কেটে চলাচলকারীদের। মার্কেটের গণশৌচাগার ব্যবহার না করে মার্কেটের পরিত্যক্ত জায়গায় হরহামেশায় প্রসাব করছে অসচেতন লোকেরা। পৌর মার্কেটে ময়লা আবর্জনা জমে রোগ জীবানু ছড়াচ্ছে। পৌর কর্তৃপক্ষের খাম খেয়ালিতে যথোপযুক্ত ব্যবস্থা নেয়া হচ্ছে না। খালি জায়গার ঘরগুলো পরিকল্পনার অভাবে পরিত্যক্ত অবস্থায় থাকায় লোকজন ময়লা আবর্জনা ফেলে রাখে, পায়খানা প্রসাব করে স্বাস্থ্য ঝুঁকিতে পরিণত করে।
পৌর মার্কেটের ব্যবসায়ী আইনুল হক, আ. খালেক, মকবুল, মে. নয়ন, স্বপন, আ. সালাম, মোস্তফা, মাছব্যবসায়ী আওয়াল, চায়ের দোকানদার জোহরুল হক, জবারুল ও মোমিনসহ অনেকে জানান, পৌরকর দেওয়া হচ্ছে অথচ আমরা পুরোপুরি পৌরসেবা থেকে বঞ্চিত হচ্ছি। অনেকবার বলার পরও পৌর কর্তৃপক্ষ এব্যাপারে কোন গুরুত্ব দিচ্ছেন না।
পৌর মেয়র মকলেসুর রহমান বলেন, অসচেতন মানুষ জন সচেতন না হলে কি করা যায়। যদি কোন জায়গা ভেঙ্গে থাকে তাহলে মেরামত করে দেওয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.