Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বিকালে প্রধানমন্ত্রীর সাথে মোদির বৈঠক

স্টাফ রিপোর্টার:  শনিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে শীর্ষ বৈঠকে বসবেন নরেন্দ্র মোদি। এ সময় দু’দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কয়েকটি চুক্তি, সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। আনুষ্ঠানিক বৈঠকের পর রাতে শেখ হাসিনার দেয়া নৈশভোজে যোগ দেবেন তিনি।

সফরের দ্বিতীয় দিনে, আগামীকাল দুপুরে, রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ এবং বিকেলে বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে।

পরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে এক অনুষ্ঠানে ভাষণ দেবেন ভারতের প্রধানমন্ত্রী। রাতে শাহজালাল বিমানবন্দর থেকে নয়াদিল্লীর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন নরেন্দ্র মোদি।

Leave A Reply

Your email address will not be published.